ads

বুধবার , ১১ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৫৭

খবর টি পড়েছেন : ২৬৩
আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৫৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পার্শ্ববর্তী বোফারিক বিমান ঘাঁটির বাইরে একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত দুইশ ৫৭ জনের প্রাণহানি ঘটেছে। আলজেরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের খবরে ওই তথ্য জানানো হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে উড্ডয়নের পরপরই বিমানবন্দরের পাশের কৃষি জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাশিয়ার তৈরি বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিল।
আলজেরিয়ার ক্ষমতাসীন দলের একজনের বরাত দিয়ে ইন্নার টিভি বলছে, বিমান বিধ্বস্তের স্থানে শতাধিক অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের উদ্ধারের রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, বিমান ইলিশিন আইএল-৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির আরোহীরা সবাই সামরিক বাহিনীর সদস্য। জানা গেছে, বিমানটি পশ্চিমাঞ্চলের বেচার শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।
ঘটনাস্থলে পৌঁছে দেশটির সেনাবাহিনীর প্রধান বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
২০০৩ সালের পর দেশটিতে বিমান বিধ্বস্তে এটিই সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা। ওই বছর দেশটির বিমান সংস্থা এয়ার আলজেরিয়ার একটি বিমান তামানরাসেট থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়। এতে একশ দুইজন আরোহী নিহত হয়।
দেশটির সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবার বহনকারী একটি বিমান বিধ্বস্তে ২০১৪ সালে ৭৭ জনের প্রাণহানি ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরিয়ায় ‘গ্যাস হামলায়’ নিহত ৭০ পরবর্তী সংবাদ আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ২৫৭

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads