ads

বৃহস্পতিবার , ২৯ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

খবর টি পড়েছেন : ১৪২
তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ৬ বছর পর দেশে ফিরলেন মালালা ইউসুফজাই। ২৯ মার্চ বৃহস্পতিবার ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছলে সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। ২০ বছর বয়সী মালালা মেয়ে শিশুদের শিক্ষার প্রচার, প্রসার ও তাদের অধিকার আদায়ের জন্য নোবেল পান।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার পাওয়া মালালা পাকিস্তানে ৪ দিনের সফর করবেন। তিনি তার মালালা ফান্ড গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পাকিস্তানে পৌঁছেছেন। ইসলামাবাদে থাকাকালে তিনি প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও আশা করা হচ্ছে।

পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা ২০১২ সালের অক্টোবরে স্কুলবাসে বাড়ি ফেরার সময় তাকে গুলি করে সন্ত্রাসীরা। ঘটনার পর তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করে। মূলত নারী ও শিশু শিক্ষার পক্ষে কথা বলার কারণেই তার ওপর ওই হামলা চালানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুদ্ধের আশংকা সিরিয়া-ইসরায়েলের মধ্যে  পরবর্তী সংবাদ ভেনেজুয়েলায় পুলিশ স্টেশনে দাঙ্গা ও আগুনে নিহত ৬৮

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads