ads

বৃহস্পতিবার , ২৯ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া অসুস্থ, দেখা করতে পারেননি ফখরুল

খবর টি পড়েছেন : ৩৫৭
খালেদা জিয়া অসুস্থ, দেখা করতে পারেননি ফখরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় কারাগারে তার সঙ্গে দেখা করতে পারেননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান সমকালকে জানান, বৃহস্পতিবার বেলা তিনটায় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে মহাসচিবের দেখা করার কথা ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থতা থাকায় তিনি দেখা করতে পারেননি।
এর আগে ৭ মার্চ খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছিলেন বিএনপির নেতারা। ওইদিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান ওই রায় দেওয়ার পর থেকে খালেদা জিয়া কারাগারে আছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নৌকায় ভোট দেন, সোনার বাংলা উপহার দেব :… পরবর্তী সংবাদ ৫ জেলার ইংরেজি নামের বানান পরিবর্তন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads