ads

মঙ্গলবার , ২৭ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাম্পের শুভেচ্ছা

খবর টি পড়েছেন : ১৬৮
রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাম্পের শুভেচ্ছা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Shamol Bangla Ads

২৭ মার্চ মঙ্গলবার ঢাকা দূতাবাস থেকে পাঠানো ওই শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতির উদ্দেশে বলা হয়, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, যুক্তরাষ্ট্রের নাগরিক এবং আমি আপনার দেশের ঐতিহ্য ও ইতিহাস উদযাপনে যোগদান করছি। আজকে আমরা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ভাষার কথা স্মরণ করছি এবং গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাসবাদ, বাণিজ্য ও বিনিয়োগে আমাদের অংশীদারিত্ব পুনরায় নিশ্চিত করছি। আমাদের এই ঘনিষ্ঠ সহযোগিতা উভয় দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি বজায় রাখতে সহায়তা করছে।

তিনি বলেন, সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আশ্রয়প্রার্থীদের প্রতি আপনার জাতির এই দয়াশীল প্রতিক্রিয়ার জন্য যুক্তরাষ্ট্র সম্মান জানায় এবং প্রশংসা করে। আপনাদের স্বাধীনতা দিবসে আপনাকে এবং বাংলাদেশের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, যুক্তরাষ্ট্রের নাগরিক এবং আমি আপনার দেশের ঐতিহ্য ও ইতিহাস উদযাপনে যোগদান করছি। আজকের এই দিনে আমরা বাংলাদেশের অর্থনৈতিক ও উন্নয়নের অগ্রযাত্রাকে স্বীকৃতি জানাই এবং গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করছি। আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা আমাদের উভয় দেশের নিরাপত্তা ও সমৃদ্ধিকে টেকসই করতে সহায়তা করছে।

রোহিঙ্গা জনগোষ্ঠী যারা নিরাপত্তার খোঁজে আপনার দেশে আশ্রয় নিয়েছেন তাঁদের দুর্দশা লাঘবে আপনার ব্যক্তিগত নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অসহার নারী, পুরুষ ও শিশুদের সাহায্য করতে আপনি যা করেছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।

আপনাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে ও সকল বাংলাদেশিকে আমি শুভকামনা জানাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুচলেকা দিতে হবে বিজিএমইএকে: আপিল বিভাগ পরবর্তী সংবাদ বিএনপির সমাবেশের অনুমতি ডিএমপি কমিশনারের ওপর নির্ভর করছে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads