ads

মঙ্গলবার , ২৭ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুচলেকা দিতে হবে বিজিএমইএকে: আপিল বিভাগ

খবর টি পড়েছেন : ১৪৫
মুচলেকা দিতে হবে বিজিএমইএকে: আপিল বিভাগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙাতে আর সময় চাওয়া হবে না এই মর্মে মুচলেকা দিতে বলেছেন আপিল বিভাগ। তার পরই ওই বিষয়ে আদেশ দেওয়া হবে।

এমন আদেশ দিয়ে ২৭ মার্চ মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ মামলাটি নট টুডে (আজকে নয়) রাখেন।

Shamol Bangla Ads

আদালতে বিজিএমইএ’র পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল রাজধানীর সোনারগাঁও হোটেলের পূর্ব পাশে হাতিরঝিলে বিজিএমইএ’র ১৬ তলা ভবনটি ভাঙতে সাত মাস সময় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদেশে বলা হয়, এটাই শেষ সুযোগ। আর সময় দেওয়া হবে না। কিন্তু গত ৫ মার্চ ভবনটি ভাঙতে আরো এক বছর সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের ৫ মার্চ আপিল বিভাগ ওই ভবন অবিলম্বে ভেঙে ফেলতে রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) করা আবেদন খারিজ করে দেন। তখন ভবন ভাঙতে কত দিন সময় লাগবে, তা জানিয়ে আবেদন করতে বলেন।

বিজিএমইএ কর্তৃপক্ষ ভবন সরাতে ৩ বছর সময় চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ১২ মার্চ আপিল বিভাগ বিজিএমইএ’র আবেদন নিষ্পত্তি করে ৬ মাস সময় দেন।

২০১৬ সালের ২ জুন বিজিএমইএর করা লিভ টু আপিল খারিজ হয়ে যায় আপিল বিভাগে। ওই বছরের ৮ নভেম্বর বিজিএমইএ’র ১৬ তলা ভবনটি অবিলম্বে সংগঠনের নিজ খরচায় ভেঙে ফেলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে ৮ ডিসেম্বর রিভিউ আবেদন করে বিজিএমইএ।

এর আগে ২০১১ সালের ৩ এপ্রিল বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। ‘হাতিরঝিল প্রকল্পে বিজিএমইএ ভবন একটি ক্যানসারের মতো’ উল্লেখ করে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে ওই নির্দেশ দেওয়া হয়।

ওইদিকে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ কর্তৃপক্ষ। তবে এই লিভ টু আপিল খারিজ করে রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ‘বেগুনবাড়ি খাল’ ও ‘হাতিরঝিল’ জলাভূমিতে অবস্থিত ‘বিজিএমইএ কমপ্লেক্স’ নামের ভবনটি নিজ খরচে অবিলম্বে ভাঙতে আবেদনকারীকে (বিজিএমইএ) নির্দেশ দেওয়া যাচ্ছে। এতে ব্যর্থ হলে রায়ের অনুলিপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হলো। এ ক্ষেত্রে ভবন ভাঙার খরচ আবেদনকারীর (বিজিএমইএ) কাছ থেকে আদায় করবে তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিগগিরই নিয়োগ হবে ৩০ হাজার জনবল পরবর্তী সংবাদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাম্পের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads