ads

মঙ্গলবার , ২৭ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয় : ফখরুল

খবর টি পড়েছেন : ১৫৩
আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয় : ফখরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৪৭ বছর পর অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করছি। যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সরকার সেই চেতনা ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়। মঙ্গলবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে স্বাধীনতা র‌্যালি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্টে ভেঙে দিতে হবে। নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, এ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। এদেশের মানুষ শান্তি চায়, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ সংগ্রাম অব্যাহত থাকবে।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, বেগম জিয়াকে মুক্ত করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণকে রাজপথে নেমে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুচলেকা দিতে হবে বিজিএমইএকে: আপিল বিভাগ পরবর্তী সংবাদ বিএনপির সমাবেশের অনুমতি ডিএমপি কমিশনারের ওপর নির্ভর করছে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads