ads

বুধবার , ১৪ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জঙ্গিবাদের পৃষ্ঠপোষককে ক্ষমতায় দেখতে চায় না জনগণ : কাদের

খবর টি পড়েছেন : ১৭২
জঙ্গিবাদের পৃষ্ঠপোষককে ক্ষমতায় দেখতে চায় না জনগণ : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, বিএনপি তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে তারা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক। তারা (বিএনপি) মুক্তিযুদ্ধের মুখোশ পরে নির্বাচনে আসে। আর ক্ষমতায় যাওয়ার পর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার তা করে।
১৪ মার্চ বুধবার দুপুরে জেলা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি বর্তমানে শুধু দিশেহারা নয়, বেপরোয়াও। তারা গত নয় বছরে নয় মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি। জনগণ তাদের নেতিবাচক রাজনীতির সাথে নেই। তাদের আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেয়নি।
তিনি আরো বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালতে খালেদা জিয়া দণ্ডিত হয়েছে। আর বিএনপি অভিযোগ করে সরকার তাকে জেলে পাঠিয়েছে। খালেদা জিয়ার মামলার রায় সরকার দেয়নি, আদালত দিয়েছে। তাহলে তারা আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করছে। আদালতের বিরুদ্ধে তারা আন্দোলনের ডাক দিয়েছে।
তিনি বলেন, আত্মঘাতী ও নেতিবাচক রাজনীতি করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আগুন দিয়ে যারা মানুষ পুড়িয়ে মারে তারা কখনো গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে না। ক্ষমতায় এলে এদের হাতে মানুষ নিরাপদ থাকতে পারে না। এটা মুক্তিযুদ্ধের দেশ। তাই বিএনপির হাতে দেশ নিরাপদ নয়। বাসস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেপালে নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারাদেশে শোক পরবর্তী সংবাদ খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads