ads

বৃহস্পতিবার , ১৫ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল

খবর টি পড়েছেন : ১৩৪
খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতি মামলায় জেলে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করেছে দুদক ও রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ দু’টি আবেদন দাখিল করা হয়।
সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা গেছে, রবিবার আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় এ আপিল দু’টি শুনানির জন্য ৯ ও ১০ নম্বরে রাখা হয়েছে। সেক্ষেত্রে ওইদিন এ বিষয়ে শুনানি হবে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার নিয়মিত লিভ টু আপিল দায়ের করা হয়েছে। আপিল আবেদনে খালেদা জিয়ার জামিন স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোরও আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে নিয়মিত আপিলের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত চাওয়া হয়েছে।
আর রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল জানান, খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দাখিল করা হয়েছে।
গত ১২ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দেন। দুদক ও রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে পরদিন চেম্বার আদালতে গেলে বিচারক এ বিষয়ে আদেশ না দিয়ে আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ আগামী রোববার পর্যন্ত হাইকোর্টের জামিন স্থগিত করে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করার নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুদক ও রাষ্ট্রপক্ষ থেকে পৃথকভাবে লিভ টু আপিল দাখিল করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওইদিনই তাকে কারাগারে নেওয়া হয়। ওই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৫ জনকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জঙ্গিবাদের পৃষ্ঠপোষককে ক্ষমতায় দেখতে চায় না জনগণ :… পরবর্তী সংবাদ ৫ সিটির নির্বাচন জুলাইয়ে : সিইসি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads