ads

মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষ, মাদরাসা ছাত্র নিহত

খবর টি পড়েছেন : ২১৪
সিলেটে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষ, মাদরাসা ছাত্র নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ওয়াজ নিয়ে আলিয়া ও কওমি মতাদর্শীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। ২৬ ফেব্রুয়ারী সোমবার রাতে জৈন্তাপুরের আমবাড়িতে সুন্নী মতাদর্শীদের আয়োজিত একটি ওয়াজ মাহফিলকে ঘিরে ওই সংঘর্ষ বাধে। ওই দিকে সংঘর্ষের জেরে উপজেলার আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঠাল বাড়ি নামের তিনটি গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
আহতদের কয়েকজনকে জৈন্তাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোজাম্মেল হোসেন হরিপুর মাদরাসার ছাত্র।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করেন আলিয়াপন্থী মতাদর্শের লোকজন। ওয়াজ চলাকালে রাত ১১টার দিকে কওমিপন্থী লোকজন হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এ সংঘর্ষ বৃহৎ আকার ধারণ করে। দু’পক্ষের হাজারো লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের জের ধরে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. মঈনুল জাকির জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩৮তম বিসিএসের প্রিলির ফল মার্চের প্রথম সপ্তাহে পরবর্তী সংবাদ রাতে দেশে ফিরছেন রাষ্ট্রপতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads