ads

মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুই দিনের সফরে ঢাকায় এডিবির প্রেসিডেন্ট

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ২:২৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিক নাকাও দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। ২৬ ফেব্রুয়ারী সোমবার রাতে তিনি ঢাকায় এসে পৌঁছান।

Shamol Bangla Ads

তার এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করবেন। এডিবির ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা গোবিন্দ বার সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানিয়েছেন, এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশে এডিবির অর্থায়নে বিদ্যুৎ, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো এবং রেল যোগাযোগ খাতের কয়েকটি চলমান প্রকল্প পরিদর্শন করবেন।

Shamol Bangla Ads

বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে এডিবি অন্যতম। আগামী ৫ বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে সংস্থাটি।

এর আগে গত ১৭ জানুয়ারি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) সভায় যোগ দিতে ঢাকায় আসেন এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং।

উল্লেখ্য, এডিবি বাংলাদেশে ১৯৮২ সালে প্রথম মাঠ পর্যায়ে কার্যালয় স্থাপন করে। এ পর্যন্ত এডিবি প্রায় দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ, মঞ্জুরি এবং কারিগরি সহযোগিতা দিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!