ads

মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একনেকে প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ১৫ প্রকল্পের অনুমোদন

খবর টি পড়েছেন : ২২৫
একনেকে প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ১৫ প্রকল্পের অনুমোদন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ১৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক-এর এক সভায় ওই অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, একনেক সভায় অনুমোদিত ১৫টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৯৮৭ কোটি টাকা। এসব প্রকল্পের আওতায় দেশের পূর্বাঞ্চলের ৩৫ উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পাঁচ হাজার ৮০৪ কোটি টাকা ব্যয় করবে সরকার। ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। এর মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

Shamol Bangla Ads

প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার ৪০০ কেভি সঞ্চালন লাইন ও ১৭৫ কিলোমিটার ২৩০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এছাড়া ৪০০ কেভি’র দু’টি সাবস্টেশন ও ২৩০ কেভি’র দু’টি সাব স্টেশন নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় ৮৬ একর ভূমি অধিগ্রহণের পাশাপাশি এক লাখ ১৫ হাজার ঘনমিটার ভূমি উন্নয়ন করা হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুই দিনের সফরে ঢাকায় এডিবির প্রেসিডেন্ট পরবর্তী সংবাদ ঢাকা বারের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads