ads

মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইনি পরামর্শের জন্য ড. কামালের কাছে ফখরুল

খবর টি পড়েছেন : ১২৬
আইনি পরামর্শের জন্য ড. কামালের কাছে ফখরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কারাবন্দি খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আইনি পরামর্শের জন্য প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Shamol Bangla Ads

২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় মতিঝিল টয়োটা টাওয়ারে ড. কামাল হোসেনের চেম্বারে যান বিএনপির মহাসচিব। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার আইনজীবী রেজাক খান ও আমিনুল ইসলাম।

প্রায় ১ ঘণ্টা সেখানে অবস্থানের পর বেলা ১২ টায় বেরিয়ে যান ফখরুল। ওই সময় তার সঙ্গে থাকা আইনজীবী আমিনুল ইসলাম জানান, ‘আইনি পরামর্শের জন্য আমরা ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছি।’
খালেদা জিয়ার আইনজীবী হিসেবে ড. কামাল হোসেনকে চান কি না?’— এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ওই ব্যাপারেও তার সঙ্গে কথা হয়েছে।

Shamol Bangla Ads

জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন। একই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ মোট ৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডিত হবার পর থেকে নাজিমউদ্দিন রোডের পরিত্যাক্ত কারাগারে রাখা হয়েছে খালেদা জিয়াকে। এরইমধ্যে হাইকোর্টে তার জামিন আবেদন শোনানি শেষ হয়েছে। বিচারিক আদালত থেকে নথি পাওয়ার পর জামিনের ব্যাপারে আদেশ দেবেন উচ্চ আদালত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধান বিচারপতির অভিভাষণ আজ পরবর্তী সংবাদ দুই দিনের সফরে ঢাকায় এডিবির প্রেসিডেন্ট

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads