ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

খবর টি পড়েছেন : ১৪৫
পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পাপুয়া নিউগিনিতে ২৬ ফেব্রুয়ারী সোমবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫।

Shamol Bangla Ads

দেশটির কর্মকর্তা ও মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ওই কথা বলা হয়েছে।

ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন হয়ে পড়ার এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Shamol Bangla Ads

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশের পরগেরার প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।

তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে জিওফিজিক্যাল অবজারভেটরির ভূকম্পনবিদ ফেলিক্স তারানু জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থ থেকে প্রায় ১৬৮ কিলোমিটার দূরে মাউন্ট হেগানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

তিনি জানান, এতে সেখানের বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেয়া বিভিন্ন পোস্ট থেকে জানা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সম্মত উ. কোরিয়া: দ. কোরিয়ার… পরবর্তী সংবাদ নাইজেরিয়াতে ১১০ স্কুল ছাত্রী অপহৃত: জাতীয় বিপর্যয় ঘোষণা

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads