ads

বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৪৪

খবর টি পড়েছেন : ১৫১
পেরুতে বাস খাদে পড়ে নিহত ৪৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পেরুতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার গভীর গিরিখাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকার আরেকিপা অঞ্চলের ওকোনা জেলার পানামেরিকানা সুর মহাসড়কের একটি বাঁকে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আরেকিপার গভর্নর জামিলা ওসারিও এক টুইটে বলেন, বাস খাদে পড়ার ঘটনায় এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুইজিনস্কি।
এর আগে জানুয়ারিতে পেরুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪৮ জন নিহত হন। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ পরবর্তী সংবাদ সোমালিয়ায় বোমা হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৩৮

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads