ads

রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কার্গো বিমানে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার

খবর টি পড়েছেন : ২০২
কার্গো বিমানে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অবশেষে বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। নিরাপত্তার কারণ দেখিয়ে প্রায় ২ বছর আগে তারা ওই নিষেধাজ্ঞা আরোপ করছিল। ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। এরপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত পত্র বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের হাতে তুলে দেন হাইকমিশনার।
এর আগে কনফারেন্স রুমেই বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ (বেবিচক) সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের হাইকমিশনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।
২০১৬ সালের ৮ মার্চ যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিল। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমরা একতরফা নির্বাচন করতে চাই না : নাসিম পরবর্তী সংবাদ মৌমাছির নতুন প্রজাতি উদ্ভাবনে গবেষণা করুন : কৃষিমন্ত্রী…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads