ads

শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমরা একতরফা নির্বাচন করতে চাই না : নাসিম

খবর টি পড়েছেন : ১৬৩
আমরা একতরফা নির্বাচন করতে চাই না : নাসিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোন দলকে বাদ দিয়ে আওয়ামী লীগের নির্বাচন করার ইচ্ছা নেই। আমরা একতরফা নির্বাচন করতে চাই না। ১৭ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর খামারবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস এ অনুষ্ঠানের আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, কোন নেতার জেলে থাকার বিষয়টি সুখকর নয়। এটা কেউ কামনা করে না। আদালতের সিদ্ধান্ত ও দলীয় রাজনীতি একই বিষয় না। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আদালতের মাধ্যমে জেলে গেছেন। আদালতের মাধ্যমেই তাঁকে জেল থেকে বেরিয়ে আসতে হবে। এ নিয়ে আওয়ামী লীগের করার কিছুই নেই। আগামী জাতীয় নির্বাচনে সকল দলের অংশগ্রহণ কামনা করে আওয়ামী লীগ।
বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস এর সভাপতি অধ্যাপক ডা. এস এ খানের সভাপতিত্বে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রমুখ বক্তব্য রাখেন।
চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় আইন শিগগিরি পাস হচ্ছে জানিয়ে নাসিম বলেন, অনেকে মনে করেন ডাক্তারের গায়ে হাত দিলে রোগী ভাল হয়ে যাবে। হাসপাতাল ভাংচুর করলে সব সব ঠিক হয়ে যাবে, এ ধারণা ঠিক নয়। কারণ সব ভাল চিকিৎসকরা রোগীকে সর্বোচ্চ সেবা দিয়ে সুস্থ করে তুলতে চান। বিএমএ ও স্বাচিপ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব চিকিৎসকরা দায়িত্বজ্ঞানহীন তাদের পাশে আপনারা কখনো দাঁড়াবেন না।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের রুহের মাগফেরাত কামনায় শনিবার এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম ও বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাসস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি নির্বাচনে আসবেই : ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ কার্গো বিমানে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads