ads

শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৫৯
শেরপুরে ৬শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৬শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কানাশাখোলা বাজার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার মধ্য জালিয়াপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে আব্দুস শুকুর (২২) ও আব্দুস শুকুরের ছেলে রায়হান (১৯)। শনিবার মাদক আইনের নিয়মিত মামলাসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নওজেশ আলী খান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সজীব খান ও এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার কানাশাখোলা বাজার মোড় থেকে ৬শ পিস ইয়াবাসহ হাতে-নাতে আব্দুস শুকুর ও রায়হানকে গ্রেফতার করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ভ্যান উল্টে যাত্রী নিহত পরবর্তী সংবাদ শেরপুরে বীরবিক্রম খুররমের স্মৃতিস্তম্ভ উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads