স্টাফ রিপোর্টার ॥ যার নামে শেরপুর জেলার নামকরণ হয়েছে সেই জমিদার শের আলী (রহঃ) এর মাজার প্রাঙ্গণে ৬ দিনব্যাপী বার্ষিক উরশ মোবারক শুরু হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গৃদ্দাপাড়া গ্রামে ওই ওরশের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার, গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।
উরশ পরিচালনা কমিটি আহ্বায়ক, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার জানান, পবিত্র উরশ মোবারক সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি বছর ওই উরশ মোবারকে শের আলী গাজীর কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। উরশ চলবে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। সমাপনী দিনে শেরপুর সদর আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।









