ads

বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খবর টি পড়েছেন : ১৪৯
শেরপুরে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পর্যায়ে আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে ক্রীড়ায় ৭টি ইভেন্টে দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, ভারসাম্য দৌড়, মোরগ লড়াই, ক্রিকেট বল নিক্ষেপ ও অংক দৌড় প্রতিযোগিতা হয়।
এছাড়া সাংস্কৃতিতে ৮টি ইভেন্টে কবিতা আবৃত্তি, চিত্রাংকন, পল্লীগীতি, দেশাত্মবোধক গান, অভিনয়, উপস্থিত বক্তৃতা ও শ্রেষ্ঠ কাব শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকা পৃথক দুটি গ্রুপে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় ৫ উপজেলার ১৫০ শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকেলে প্রত্যেক ইভেন্টের পৃথক দুই গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ এ. জেড. মোরশেদ আলী। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, এডিপিও নুরুল আলম ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। তিনটি করে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে যথাক্রমে সেরা প্রতিযোগী নির্বাচিত হন নকলা উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এ.এস.এ সাহাদ এবং প্রভা সাহা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ছাপাখানায় অগ্নিকান্ড ॥ ৫ বসতঘর ভস্মীভূত পরবর্তী সংবাদ শের আলী গাজী (রহঃ) এর বার্ষিক উরশ মোবারক…