ads

বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গৃহবধুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

খবর টি পড়েছেন : ১৪৫
শেরপুরে গৃহবধুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আশরাফ আলী (৩২) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে দণ্ডপ্রাপ্ত আশরাফ আলীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন। সাজাপ্রাপ্ত আশরাফ আলী উপজেলার মোয়াকুড়া গ্রামের কুব্বাদ আলীর ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠা-ু রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১১ সালের ৭ মে রাতে স্বামীর বাড়ির বসতঘরে দেড় বছরের ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন গৃহবধু হাজেরা খাতুন। স্বামীর অনুপস্থিতিতে ওই রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্ত হাজেরা খাতুনকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী আশরাফ আলী। কিন্তু ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতের ফলে গৃহবধু হাজেরার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে সে আশরাফের আলীর নাম বলে গেলে রাতেই বাড়ির পাশে একটি ভটভটিতে পালিয়ে থাকা আশরাফকে স্থানীয় লোকজন আটক করে। পরে সে বিচারিক হাকিমের নিকট ধর্ষণে ব্যর্থ হয়ে খুনের দায় স্বীকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। ওই ঘটনায় নিহতের বাবা কাশেম আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করলে মামলাটি ডিবিতে স্থানান্তর হয়। ডিবি’র এসআই মোস্তাফিজুর রহমান ২০১১ সালের ১৩ আগস্ট আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার হত্যাকারী আশরাফের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদ- ঘোষণা করে রায় দেয় আদালত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু শিক্ষার্থীদের পাশে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি পরবর্তী সংবাদ শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে ঐক্য পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads