ads

শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্নীতিবাজদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : খাদ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৭
দুর্নীতিবাজদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : খাদ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ ঘুষখোরদের ক্ষমতায় আসতে দেয়া হবে না।দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসনের জেলে যাওয়াকে লজ্জাজনক ঘটনা বলেও মন্তব্য করেন তিনি। তিনি ১০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওইসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে যেন স্বাধীনতাবিরোধীরা দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। বর্তমান সরকারের সময় দুর্নীতি করে কেউ পার পাবে না বলেও হুশিয়ারি দেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়ার সাজা রাজনৈতিক টার্নিং পয়েন্ট: মওদুদ পরবর্তী সংবাদ খালেদা জিয়ার সাজা দুর্নীতিবাজদের জন্য সতর্কবার্তা : কাদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads