ads

শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার সাজা রাজনৈতিক টার্নিং পয়েন্ট: মওদুদ

খবর টি পড়েছেন : ২৬৫
খালেদা জিয়ার সাজা রাজনৈতিক টার্নিং পয়েন্ট: মওদুদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা এবং কারাজীবনকে রাজনৈতিক টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি ১০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সন্মেলনে ওই কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ওই সংবাদ সন্মেলনের আয়োজন করে।
আগামীকাল রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫দিন সারাদেশে সকল আইনজীবী সমিতিতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।
মওদুদ বলেন, এতদিন সরকার বলে আসছিল বিএনপি নেতারা নাকি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এখন আমরা কী দেখলাম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র দুই কোটি টাকার মামলা দেয়া হয়েছে। অথচ সেই টাকা রাষ্ট্রের টাকা নয় এবং সেই টাকা ব্যাংকে রয়েছে। ওই টাকার সুদ বেড়ে এখন ৬ কোটি টাকা হয়েছে।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট আবেদ রেজা, বাবু নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা টেস্টে ২১৫ রানে হারল বাংলাদেশ পরবর্তী সংবাদ দুর্নীতিবাজদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : খাদ্যমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads