ads

বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীতে বিজিবি মোতায়েন

খবর টি পড়েছেন : ১৪৩
রাজধানীতে বিজিবি মোতায়েন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে করা মামলার রায় ঘোষণাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত নিয়মিত বাহিনীগুলোর পাশাপাশি বুধবার সন্ধ্যা ৬টা থেকে বিজিবিও কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা। তিনি জানান, রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে তারা কাজ শুরু করেছেন।
রাজধানী ছাড়াও দেশের আরও কয়েকটি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে জানিয়ে মহসীন বলেন, সিরাজগঞ্জে তিন প্লাটুন, বগুড়ায় তিন প্লাটুন, নারায়ণগঞ্জে তিন প্লাটুন ও চাঁদপুরে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মামলার অন্যতম আসামি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়ার সাজা হলে জেল কোড অনুযায়ী ব্যবস্থা:… পরবর্তী সংবাদ এইচএসসি-সমমানের পরীক্ষা শুরু ২ এপ্রিল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads