ads

বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার সাজা হলে জেল কোড অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮৩
খালেদা জিয়ার সাজা হলে জেল কোড অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে তাকে কোথায় রাখা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী। জেল কোড অনুযায়ী তাক যেভাবে রাখার আদেশ হবে, সেভাবেই রাখা হবে।বুধবার সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সারা দেশে ধরপাকড় চলছে কিনা এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে আটক বা গ্রেফতার করা হচ্ছে না। অনেককে আটকই করা হয়নি। যেমন হাবিব-উন-নবী সোহেলকেও আটক করা হয়নি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খোঁজ নিয়ে দেখেছি, তারা তাকে আটক করেনি। তিনি নিজেই আত্মগোপনে থাকতে পারেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ন্যায়বিচার নিয়ে সংশয়ে খালেদা জিয়া পরবর্তী সংবাদ রাজধানীতে বিজিবি মোতায়েন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads