ads

শুক্রবার , ২৬ জানুয়ারি ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিখোঁজের ৮ দিন পর নালিতাবাড়ী থেকে তরুণীর টুকরো লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০১৮ ৫:০৫ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ৮ দিন পর স্বামী পরিত্যাক্তা এক তরুণীর টুকরো করা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার চাঁদগাঁও পালপাড়া গ্রামের একটি বোরো ক্ষেতের মাটি খুঁড়ে কাঁদার নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, গত ১৭ জানুয়ারি বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও গ্রামের মৃত সিরাজ আলীর স্বামী পরিত্যাক্তা তরুণী কন্যাকে কাজের জন্য ডেকে নিয়ে আসে প্রতিবেশি নালিতাবাড়ী উপজেলার চাঁদগাঁও পালপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মাসুদ মিয়া। পরদিন সকালে মেয়ের জন্য তার মা জেলেহা খাতুন নাস্তা নিয়ে এসে মেয়ের খোঁজ করে সন্ধান পাননি। পরে অনেক খোঁজাখুঁজি করে ফিরে যান। কিন্তু হতদরিদ্র ওই পরিবার নিখোঁজ তরুণীকে উদ্ধারে আইনী সহায়তা না নিয়ে নিজেরাই নানা স্থানে খুঁজতে থাকে।
এদিকে ২৪ জানুয়ারি বুধবার বিকেলে চাঁদগাঁও গ্রামের স্থানীয়রা সুরতখালী নামক একটি খালের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিধিদের খবর দেয়। একপর্যায়ে সংবাদ পেয়ে থানা পুলিশ ওই স্থানে গেলেও লাশের অস্তিত্ব না পেয়ে ফিরে আসে। কিন্তু বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা চৌকিদার দিয়ে বৃহস্পতিবার দিনভর লাশের সন্ধান চালায়। একপর্যায়ে শুক্রবার সকালে মাসুদ মিয়ার মামা মোতালেব এর গতকাল রোপিত বোরো ক্ষেতের কাঁদার নিচ থেকে বিচ্ছিন্ন দেহ খুঁজে পায়। পরে পুলিশ গিয়ে ওই স্থান খুঁড়ে মরদেহ উদ্ধার করে এবং পার্শ্ববর্তী একটি স্থানে গর্ত খুঁড়ে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে। তবে এখনও পর্যন্ত দুই হাত ও দুই পায়ের অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে মাসুদসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম
ঘটনাস্থল পরিদর্শন করেছেন

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!