ads

বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধে মুক্ত আলোচনা সভা

খবর টি পড়েছেন : ২০৪
শ্রীবরদীতে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধে মুক্ত আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, দুর্নীতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে মুক্ত আলোচনা সভা। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন লোকাল বয়েজের ছাত্রকল্যাণ শাখার উদ্যোগে শহরের সিএনজি স্ট্যান্ডের সামনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একটি সুস্থ্য সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় তরুণ প্রজন্মের কথা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন ও আবু জাফর, শ্রীবরদী সরকারি কলেজের প্রভাষক (রসায়ন) রিফাত আহমেদ, আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাইস্কুলের শিক্ষক ইশরাত জাহান, শ্রীবরদী থানার এসআই সাইদুজ্জামান ও নারী নেত্রী ও শিক্ষিকা ইসরাত জাহান কাকলী, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, ৭নং ওয়ার্ডের কমিশনার হাবিবুল্লাহ হাবি, জুয়ের একাডেমিক স্কুলের অধ্যক্ষ জুয়ের আকন্দ, লোকাল বয়েজের সদস্য আজিজুর হাসান, মেরিট কোচিং সেন্টারের পরিচালক মেহেদী হাসান রাজন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীবরদী লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা-পরিচালক এজেড রুমান।
বক্তারা বলেন, বর্তমানে মাদকের ছোবলে অনেকে বিপদগামী হচ্ছে। এতে সমাজ দেশ ক্রমেই চরম বিপর্যয়ের দিকে এগুচ্ছে। এজন্য এখনই প্রয়োজন মাদকসহ অন্যান্য ইস্যুগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার। পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে সকলকে আহবান জানান। এছাড়াও সকলেই লোকাল বয়েজকে এগিয়ে নিতে একাত্মতা প্রকাশ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিরল প্রজাতির সেই লক্ষ্মী পেঁচা অবমুক্ত পরবর্তী সংবাদ শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২২ ফেব্রুয়ারি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads