নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় প্রশিক্ষিত ২শ জন ধাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারি বুধবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদারের নিজস্ব অর্থায়নে পরিষদ প্রাঙ্গণে ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিবর রহমান, মেডিকেল অফিসার ডাঃ উম্মে মাহবুবা মরিয়ম, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল কাসেমী, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমুখ।









