নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে মহিলা হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার।
ওইসময় অন্যান্যের মধ্যে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা ও বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠকগণসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









