ads

মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

খবর টি পড়েছেন : ১৫৬
শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঘুষ লেনদেনের অভিযোগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন ও লেকহেড স্কুলের পরিচালক খালেক হাসান মতিনের বিরুদ্ধে মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার রাত পৌনে ১১টার দিকে ডিবির এসআই মনিরুল ইসলাম মৃধা রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করেন। বনানী থানা পুলিশ সূত্র বিষয়টি জানিয়েছে। রবিবার রাতে ১ লাখ ৩০ হাজার টাকাসহ নাসির উদ্দিনকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই দিন রাতেই বছিলা এলাকা থেকে গ্রেফতার করা হয় মোতালেবকে।
এরপর ঢাকা মহানগর ডিবি পুলিশ সোমবার জানায়, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ রাজধানীর লেকহেড গ্রামার স্কুল ঘুষের বিনিময়ে চালু করে দেওয়ার চেষ্টা করছিলেন মোতালেব হোসেন ও নাসির উদ্দিন। এ জন্য তারা স্কুলটির মালিকের কাছ থেকে ঘুষও নিয়েছেন- এমন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সোমবার সন্ধ্যা পর্যন্ত তাদের আদালতে তোলা হয়নি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে।
ওই দুজনকে গ্রেফতারের বিষয়ে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, পুলিশ ও ডিবি কাউকে ধরলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ধরে।
এ ঘটনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যেকোনো অপরাধ, বিশেষ করে ঘুষ, দুর্নীতি, অনিয়ম হলে তার ব্যবস্থা সরকার নেবে। তারা এখানে কাজ করে বলে মোটেই সহযোগিতা দেওয়া হবে না। মন্ত্রণালয় চাকরির বিধিবিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০১২ সালের অক্টোবরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলামের দফতরের এমএলএসএস মোহাম্মদ আলীকে ঘুষের অভিযোগে গ্রেফতার করা হয়। পরে তিনি ছাড়া পান। বর্তমানে তিনি শিক্ষামন্ত্রীর দফতরে কর্মরত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শুরু হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি পরবর্তী সংবাদ ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads