ads

মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

খবর টি পড়েছেন : ১৩৭
ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : প্রক্টরের অপসারণসহ ৪ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

২৩ জানুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়ে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি টিএসসি, কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিজ অনুষদ ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে আসে।

Shamol Bangla Ads

সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। ওই সময় উপাচার্য কার্যালয়ের প্রধান ফটক ধরে ধাক্কা দিতে থাকে তারা। এক পর্যায়ে বেলা ১২টার দিকে উপাচার্য কার্যালয়ে প্রধান ফটকের দুটি তালা ভেঙে কার্যালয় প্রাঙ্গণে ঢুকে যায় তারা। বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপাচার্য কার্যালয় ভবনের কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করছিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান তার কার্যালয়েই অবস্থান করছেন।

রাজধানীর সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলন কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের ‘নিপীড়নের’ প্রতিবাদে আন্দোলনের সামনে আসে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা।
নিপীড়নে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের দাবিতে গত ১৭ জানুয়ারি প্রক্টর কার্যালয়ও ঘেরাও করে তারা।
এছাড়া ছাত্র প্রতিনিধিদের নিয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে ‘হামলার’ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার দাবিও রয়েছে শিক্ষার্থীদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পরবর্তী সংবাদ নতুন রেকর্ড করলেন তামিম

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads