roadঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বাস চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের জুলগাঁও এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী (৫০) ঝিনাইগাতীর হাসলি বাতিয়াগাঁও গ্রামের আহাম্মদ আলীর ছেলে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ^াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইগাতী থেকে শেরপুর যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস একই দিকে যেতে থাকা একটি ইজিবাইককে পেছন থেকে চাপা দিলে ইজিবাইক যাত্রী আশরাফ আলী গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস আটক করলেও চালক পালিয়ে গেছে।









