৮ ব্যাংকে সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল

খবর টি পড়েছেন : ১৬০
৮ ব্যাংকে সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলাস ডেস্ক : রাষ্ট্রায়ত্ত আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত ১২ জানুয়ারির পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই পরীক্ষাতে অব্যস্থাপনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নর ফজলে কবির নেতৃত্বে এক জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জিএম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১২ জানুয়ারির পরীক্ষা বাতিলের পাশাপাশি পরীক্ষায় অব্যবস্থাপনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। ব্যাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালের নেতৃত্ব গঠিত ওই কমিটিতে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের একজন করে প্রতিনিধি থাকবেন। থাকবেন অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। তিনি জানান, এ ছাড়াও ওই পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কাছে জানতে হবে কিভাবে সুষ্ঠু পরীক্ষা নেওয়া হবে।
গত শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত রাষ্ট্রায়ত্ত আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে ১০০ নম্বরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে পরীক্ষায় নানা অব্যবস্থাপনার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হয়। ওইদিন অব্যবস্থাপনার কারণে বাতিল করা হয় দুই কেন্দ্রের পরীক্ষা। এদিকে অব্যবস্থাপনার কারণে পুরো পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামে চাকরীপ্রত্যাশীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বিধাগ্রস্ত : কাদের পরবর্তী সংবাদ শামীম ও আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads