ads

রবিবার , ১৪ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ড্রেন নির্মাণের অভাবে রাবারড্যামের সুফল থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা

খবর টি পড়েছেন : ১৫৭
ঝিনাইগাতীতে ড্রেন নির্মাণের অভাবে রাবারড্যামের সুফল থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়ায় মহারশি নদীতে রাবারড্যাম নির্মাণের ২ বছরেও নির্মাণ করা হয়নি ড্রেন। আর ড্রেনের অভাবে স্যালো মেশিনে সেচ দিয়ে চাষাবাদ করতে হচ্ছে কৃষকদের। এতে রাবারড্যামের পুরোপুরি সুফল থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা।
জানা যায়, জাইকা’র অর্থায়নে এলজিইডি’র তত্তাবধানে ২০১৫ সালে ওই রাবারড্যামটি নির্মাণ করা হয়। রাবারড্যাম নির্মাণ করা হলেও ড্রেন নির্মাণ না করায় স্যালো মেশিনে সেচ দিয়ে ২০১৬ সালে ১ হাজার ২শ’ হেক্টর অনাবাদি জমিতে বোরো আবাদের আওতায় আনা হয়। চলতি বছর কৃষকদের নিজস্ব প্রচেষ্টায় আরও কিছু জমিতে বোরো আবাদের চেষ্টা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ আব্দুল আওয়াল ও মহারশি নদীর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বীর মুক্তিযোদ্ধা সামছউদ্দিনসহ কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, রাবারড্যামের উজান থেকে বিস্তীর্ণ এলাকা পর্যন্ত ড্রেন নির্মাণ করা হলে এখন যে পরিমাণের জমি চাষ হচ্ছে তার ৪ গুণ বেশি জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব। ড্রেন নির্মাণের অভাবে জারুলতলা, ফাকরাবাদ, মানিককুড়া, হলদিগ্রাম, গোমড়া, সন্ধ্যাকুড়া, রাংটিয়া, শালচুড়া, নলকুড়া, বাঐবাধা, হলদিবাটা, ধারাপানি, বনগাঁও, দিঘিরপাড়, মরিয়মনগর, ভারুয়া এলাকার শতশত একর জমি অনাবাদি হয়ে পড়ে আছে। ড্রেন নির্মাণ করা হলে ওইসব অনাবাদি জমি আবাদের আওতায় আসার পাশাপাশি উৎপাদিত ফসলে দেশের খাদ্য ঘাটতির চাহিদা পূরণের পাশাপাশি এলাকার কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠবে।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন, রাবারড্যাম নির্মাণের কারনে ভাটি এলাকায় নদীতে পানিশূন্য হয়ে পড়ায় তাতে শতশত একর জমিতে বোরোচাষ ব্যাহত হচ্ছে। তবে ড্রেন নির্মাণ করা হলে ওই সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ড্রেন নির্মাণের বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখনও সাড়া পাওয়া যায়নি। তবে সাড়া পেলেই তা নির্মাণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু দিয়েছিলেন পরাধীনতার মুক্তি, শেখ হাসিনা দিচ্ছেন অর্থনৈতিক… পরবর্তী সংবাদ যানজট নিরসনে এবার শেরপুর শহরের রাস্তায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads