ads

শনিবার , ১৩ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আওয়ামী লীগ নেতা রাজুর ইন্তেকাল

খবর টি পড়েছেন : ২৪৩
শেরপুরে আওয়ামী লীগ নেতা রাজুর ইন্তেকাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও শহরের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিকুজ্জামান রাজু (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১২ জানুয়ারি শুক্রবার রাতে শহরের সজবরখিলাস্থ তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেনের মেজো ছেলে ও জেলা চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রৌশনের ছোটভাই ছিলেন। বাদ যোহর সজবরখিলা এলাকায় প্রথম ও বাদ আছর কান্দাপাড়া এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে হুইপ আতিউর রহমান আতিক গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি আওয়ামী লীগ নেতা রাজুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশসহ তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, তার মৃত্যুতে আওয়ামী লীগ ও ব্যবসায়ীক অঙ্গনসহ সমাজে অপূরণীয় ক্ষতি হয়েছে। এছাড়া অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাছুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম তালুকদার সেলিম ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসাইন বাদশা তালুকদার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুব গেমসে ময়মনসিংহ বিভাগ জয় করলো শেরপুরের ক্ষুদে… পরবর্তী সংবাদ ডিজিটাল বাংলাদেশ ও প্রাসঙ্গিক ভাবনা ॥ ড. এ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads