
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগান সামনে নিয়ে ঝিনাইগাতীতে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। ১১ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন এমপি।
ইউএনও ফারহানা করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব একেএম ফজলুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, ধানশাইল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা সিদ্দিকা রুপালী,উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জাসদ’র সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক প্রমূখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রতক্ষিণ করেন। অতিথিরা পরে উন্নয়ন মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন । বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপী ওই মেলায় আলোচনা সভা, র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।









