ads

বুধবার , ১০ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত

খবর টি পড়েছেন : ৩৬৮
শ্রীবরদীতে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

 শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ঈদগাহ মাঠ এলাকায় ট্রাকের চাপায় আব্দুল মান্নান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি শ্রীবরদী উপজেলার বৈষ্টমচর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ।১০ জানুয়ারী বুধবার সকালে ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মান্নান বাইসাইকেলে নিজ বাড়ী হতে ব্যক্তিগত কাজে শেরপুর জেলা শহরে আসছিল । ওই সময় উপজেলার খড়িয়াকাজীরচর ঈদগাহ মাঠ এলাকায় পৌছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল মান্নানের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে । ওই সময় ঘাতক ট্রাক আটক করেছে পুলিশ। এই ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তদন্তকারী অফিসার এসআই মিল্টন মন্ডল।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু তাহমিদ হত্যা মামলায় গ্রেফতার মা-ছেলের রিমান্ড… পরবর্তী সংবাদ শেরপুরে উন্নয়ন মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads