ads

মঙ্গলবার , ৯ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু তাহমিদ হত্যা মামলায় গ্রেফতার মা-ছেলের রিমান্ড মঞ্জুর

খবর টি পড়েছেন : ১৬২
শেরপুরে শিশু তাহমিদ হত্যা মামলায় গ্রেফতার মা-ছেলের রিমান্ড মঞ্জুর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার: শেরপুরে চাঞ্চল্যকর শিক্ষক দম্পতির শিশু সন্তান তাহমিদ (৪) হত্যা মামালায় গ্রেফতারকৃত প্রতিবেশী গৃহবধূ শিরিনা আক্তার(৪০) ও ছেলে রিয়াজ উদ্দিন(১৬)এর পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনের বিষয়ে শুনানী শেষে শিরিনা আক্তারকে ৩ দিনের পুলিশ রিমান্ড ও রিয়াজ উদ্দিনকে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই শাহিন সরকার জানান, ইতোমধ্যে ঘটনাস্থল থেকে শিশু তাহমিদের ব্যবহৃত স্যানডেল ও গ্রেফতারকৃত মহিলা শিরিনা আক্তারের স্যানডেলসহ কিছু আলামত জব্দ করা হয়েছে। আরও কিছু আলামত উদ্ধারে চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন, গ্রেফতারকৃত মা-ছেলেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য,পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকালে জেলা শহরের সজবরখিলা মহল্লার শিক্ষক দম্পতির শিশু পুত্র তাহমিদ প্রতিবেশী সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিনের বাসায় খুন হয়। পরদিন তাহমিদের বাবা আব্দুল মালেক রতন বাদী হয়ে সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিন ও তার স্ত্রী, ছেলে-মেয়েসহ ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গৃহবধূ ও তার ছেলে গ্রেফতার হলেও অপর ২ জন পলাতক রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads