ads

রবিবার , ৭ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠিত

খবর টি পড়েছেন : ২১২
শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার: শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে এডভোকেট সুব্রত কুমার দে ভানুকে আহবায়ক ও চন্দন কুমার সাহাকে সদস্য সচিব করা হয়েছে। ৬ জানুয়ারী শনিবার ওই ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল।একই সাথে তারা নব-গঠিত আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও অনুরোধ করেছেন।রবিবার ওই তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত পত্রে শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ,দিলীপ পোদ্দার,প্রকাশ দত্ত,এডভোকেট সুধাংশু কালোয়ার ও এডভোকেট শক্তিপদ পালকে যুগ্ম আহবায়ক এবং বিনয় সাহা ও বিশ্বজিৎ রায়কে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। অপরাপর সদস্যরা হচ্ছেন ডা. কিরণ চন্দ্র দত্ত, অরুণ সরকার, দেবোজিৎ পেদ্দার ঝুমুর, এডভোকেট হরিদাস কর্মকার স্বপন, কৃষ্ণ কান্তি রায়, দেবু দাসগুপ্ত, নন্দ সাহা, বিদ্যুৎ নন্দি, উৎপল দেব, বিকাশ সাহা, গোপাল চন্দ্র ঘোষ, অজয় চক্রবর্তী জয়, মদন সিংহ রায়, টুলটুল ভৌমিক, রাম পোদ্দার, এডভোকেট পলাশ নন্দী, এডভোকেট তাপস সিংহ রায়, জয়ন্ত কুমার দত্ত পিন্টু, সঞ্চিতা হোড় দীপু, রমা রাণী সাহা, খোকন চন্দ্র দে, কৃষ্ণ ঘোষ, সুব্রত দে লিটন, প্রলয় দে, সৌমিত্র শেখর দে, প্রশান্ত দাস, সুব্রত রায় শুভ্র ও বর্ষণ কারুয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চাঞ্চল্যকর শিশু তাহমিদ হত্যায় মামলা: প্রতিবেশী মা-ছেলে… পরবর্তী সংবাদ শেরপুরে এবার চাঁদাবাজী মামলায় সেই কথিত ব্রহ্মচারীসহ জাসদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads