ads

শনিবার , ৬ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিক্ষক দম্পতির শিশু সন্তান খুন

খবর টি পড়েছেন : ১৫০
শেরপুরে শিক্ষক দম্পতির শিশু সন্তান খুন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:


স্টাফ রিপোর্টার: শেরপুরে তাহমিদ (৪) নামে শিক্ষক দম্পতির এক শিশু সন্তান খুন হয়েছে। ৬ জানুয়ারী শনিবার দুপুরে ওই খুনের ঘটনা ঘটে। শিশু খুনের ঘটনায় প্রতিবেশী সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিনের স্ত্রী শিরিনা আক্তার (৪৫) ও তার বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে রিয়াজ উদ্দিন (১২) কে আটক করেছে পুলিশ। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে শিশু তাহমিদের ময়না তদন্ত সম্পন্ন হয়। ওই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে জেলা শহরের সজবরখিলা মহল্লার বাসিন্দা এবং চেঙ্গুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মালেক রতন ও খড়খরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জহুরা খাতুন তাদের ৩ সন্তান রাফি,তাওহীদ ও তাহমিদকে বাড়িতে রেখে স্ব-স্ব স্কুলে চলে যান। এরপর সকাল ১০ টার দিকে যমজ তাওহীদ-তাহমিদকে নিয়ে তাদের বড় ভাই রাফি বাড়ির পাশের মাঠে খেলছিল। কিছুক্ষণ পর রাফি বাসার গেটের সামনে দুই ভাইকে রেখে পাশের দোকানে চলে গেলে সকাল ১১টার দিকে প্রতিবেশী সাবেক সেনা সদস্য হেলাল মিয়ার বাউন্ডারী ওয়ালের তারকাটার ওপর ভেজা কাপড়ে আটকে থাকা তাহমিদকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে আত্মীয়-স্বজন ছুটে গিয়ে তাহমিদকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মাথাসহ শরীরে একাধিক জখম রয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) খন্দকার খালিদ বিন নূরসহ অধস্থন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ।
ধারনা কারা হচ্ছে, প্রতিহিংসার কারণে প্রতিবেশী গৃহবধূ শিরিনা আক্তারের হাতে শিশু তাহমিদ খুন হয় এবং পরে তার লাশ ওয়ালের ওপর দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওয়ালের তারকাটায় তাহমিদের লাশ হয়ত আটকে গেছে। এছাড়া একাধিক দায়িত্বশীল সুত্রের ধারনা, ওই গৃহবধূর বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে কিশোর রিয়াজ উদ্দিনের হাতেও তাহমিদ খুন হয়ে থাকতে পারে এবং সেটা হয়ে থাকলে ঘটনা আড়াল করতে তার মা ওই লাশ সরানোর চেষ্টা করেছে ।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি (তদন্ত)আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু তাহমিদ হত্যার ঘটনায় সাবেক সেনা সদস্য হেলাল মিয়ার স্ত্রী শিরিনা আক্তার ও তার ছেলে রিয়াজকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads