স্টাফ রিপোর্টার: শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে ময়নাল উদ্দিন(৩০)নামে এক যুবক খুন হয়েছে। ৬ জানুয়ারী শনিবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে বোরো ক্ষেত নিয়ে চাচাত-জ্যাঠাতো ভাইদের মধ্যে দ্বন্দে¦র জের ধরে স্থানীয় ডুলু মুন্সীর ছেলে রুবেল তার চাচাত ভাই ময়নাল উদ্দিনকে বল্লম মেরে গুরতর আহত করে। পরে গুরুতর আহত ময়নালকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ময়নাল পূর্ব সাতপাকিয়া গ্রামের লালু মিয়ার ছেলে। ওই ঘটনায় আহত ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি (তদন্ত)আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে চলছে পুলিশের অভিযান।









