ads

সোমবার , ১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণতন্ত্র ফেরানোই নতুন বছরের চ্যালেঞ্জ : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ১৭৩
গণতন্ত্র ফেরানোই নতুন বছরের চ্যালেঞ্জ : মির্জা ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের সরকার প্রতিষ্ঠা এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিককের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের অনুমতি চাইলেও একটি ইসলামী দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘পত্রিকায় এসেছে একটা অপরিচিত নাম-গোত্রহীন ইসলামিক পার্টিকে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে জঙ্গিবাদের বিরুদ্ধে একটি সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয়, এই সরকার আসলে গণতন্ত্রকে হত্যা করেছে।’
নন-এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন নিয়ে তার দলের অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে সারাদেশের মানুষকে নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আশা করছি আগামী বছরে ছাত্রদল গণতন্ত্রকে মুক্ত করবে। গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। ছাত্রদের আরও সুসংগঠিত করবে। ছাত্রদের সমস্যার সমাধান করতে সক্ষম হবে।’
ওই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন, সহসভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, আবু আতিক আল হাসান মিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মোকতার হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রত্যেক জেলা-থানায় মহিলা পুলিশ ব্যারাক : শেরপুরে পুলিশের… পরবর্তী সংবাদ শিক্ষামন্ত্রীর আশ্বাস প্রত্যাখ্যান, অনশন চালানোর ঘোষণা নন-এমপিও শিক্ষকদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads