ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

খবর টি পড়েছেন : ১৪৮
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮ আয়োজনের সব প্রস্তুতিই প্রায় সম্পন্ন। আর কয়েক দিন পরই ইংরেজি বছরের প্রথম দিন থেকে শুরু হবে ওই মেলা।

Shamol Bangla Ads

স্টল-প্যাভিলিয়নের নির্মাণকাজ শেষ। ২৭ ডিসেম্বর বুধবারের মধ্যেই সব প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর শেরে বাংলা নগরের নির্ধারিত স্থানে সাড়ে ১২ লাখ স্কয়ার ফুট এলাকায় বসবে বাণিজ্য মেলার ২৩তম আসর। রপ্তানি উন্নয়ন ব্যুরো এই মেলার আয়োজক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় প্রায় ৫৮৯টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, স্টল এবং বঙ্গবন্ধু প্যাভিলিয়ন থাকছে। তাই মেলা উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এবারের মেলায় থাকবে একটি বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি বাণিজ্য তথ্য কেন্দ্র, ৬৫টি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ১৬টি সাধারণ প্যাভিলিয়ন, ২৩টি বিদেশি প্যাভিলিয়ন, ছয়টি রিজার্ভ প্যাভিলিয়ন, সাতটি রিজার্ভ মিনি প্যাভিলিয়ন, ৭২টি প্রিমিয়ার স্টল, ১৩টি বিদেশি প্রিমিয়ার স্টল, ২৫৩টি সাধারণ স্টল, ৩১টি খাবারের স্টল, নারীদের জন্য সংরক্ষিত ২০টি স্টল, তিনটি রেস্টুরেন্ট এবং মা ও শিশুদের জন্য তিনটি স্টল।

ব্যবসার জন্য তৈরি স্টল ছাড়াও থাকছে শিশুদের জন্য অ্যামিউজমেন্ট পার্ক, মা ও শিশু কেন্দ্র, নারী-পুরুষদের জন্য আলাদা নিরাপত্তা কেন্দ্র, ফায়ার সার্ভিস স্টেশন, বিদ্যুতের সাব স্টেশন এবং মেলার বাইরে গাড়ি পাকিং এর স্থান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিডি ছাড়াই তোলা যাবে হারানো জাতীয় পরিচয়পত্র পরবর্তী সংবাদ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সজাগ ও প্রস্তুত থাকতে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads