ads

সোমবার , ২৫ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ লেনের ফ্লাইওভার দেশের যোগাযোগ ব্যবস্থায় ভিন্ন মাত্রা যোগ করবে : কাদের

খবর টি পড়েছেন : ৪৭১
৬ লেনের ফ্লাইওভার দেশের যোগাযোগ ব্যবস্থায় ভিন্ন মাত্রা যোগ করবে : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহিপাল ফ্লাইওভার দেশের যোগাযোগ ব্যবস্থায় ভিন্ন মাত্রা যোগ করবে। এই ফ্লাইওভার চালু হলে যানজট কমে যাবে। শুধু ফেনীবাসীর নয়, ঢাকা-চট্টগ্রামসহ দেশের যোগযোগ ব্যবস্থা আরো এক ধাপ এগিয়ে যাবে। তিনি ২৫ ডিসেম্বর সোমবার ফেনীর মহিপালে দেশের প্রথম ৬ লেনের ফ্লাইওভার নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের ওই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী ৪ জানুয়ারি মহিপালে নির্মিত দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট ফ্লাইওভারটি উদ্বোধন করা হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্লাইওভারটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই সময় মন্ত্রী আনন্দের সাথে জানান, ১৮১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট ফ্লাইওভারের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী বছরের জুন মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ থাকলেও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এর নির্মাণ কাজ ৬ মাস আগেই শেষ হয়েছে।
ওই সময় ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনের ইএনসি মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার, বুয়েটের সাবেক বিভাগীয় প্রধান ও প্রকল্পের নকশাকারী অধ্যাপক ড. আজাদুর রহমান, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, আবদুল মোনেম লিমিটেডের প্রকল্প পরিচালক আক্তারুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ আরো অনেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বড়দিনের ভাষণে শরণার্থীদের স্মরণ করলেন পোপ পরবর্তী সংবাদ মন্ত্রীর সঙ্গে বৈঠক : সহকারী শিক্ষকদের আমরণ অনশন…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads