ads

সোমবার , ২৫ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপহাস করেছেন খালেদা: হাছান

খবর টি পড়েছেন : ১৩৮
মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপহাস করেছেন খালেদা: হাছান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপহাস করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবের গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপহাস করেছেন। যারা দেশটা চায়নি, যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন আপনি। আজ মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের সঙ্গেও উপহাস করলেন।’

Shamol Bangla Ads

বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আন্দোলনের নামে দেশে জ্বালাও পোড়াও করার চেষ্টা করবেন না। জ্বালাও পোড়াও করলে দেশের মানুষ আপনাদের ছেড়ে দেবে না। এটা ২০১৪-১৫-১৬ সাল না। এটা ২০১৭ সাল।’ আয়োজক সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য নাভানা আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. গোলাম মাওলা, হকার্স লীগের সাধারণ সম্পাদক জাহেদ আলী প্রমুখ বক্তব্য দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মন্ত্রীর সঙ্গে বৈঠক : সহকারী শিক্ষকদের আমরণ অনশন… পরবর্তী সংবাদ এবার ইউনেস্কোতে যাচ্ছে রিকশা ও রিকশাচিত্র

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads