ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্কুলে ছাত্রলীগের কমিটি চান না কাদের

খবর টি পড়েছেন : ১৩৫
স্কুলে ছাত্রলীগের কমিটি চান না কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্কুল পর্যায়ে ছাত্রলীগের কমিটি গঠনের তীব্র বিরোধিতা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এমনিতেই ছেলেমেয়েদের পিঠে বই-পুস্তকের বোঝা, তার উপর রাজনীতির বোঝা চাপানোর দরকার নেই।’ শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী আরও বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র রাজনীতি থাকতে পারে। এসব জায়গায় ছাত্রলীগের কমিটি আরও পরিশীলিত করতে হবে। সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে। ছাত্রলীগের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের গুণগত গভীরতা নিয়ে কিছু কিছু জায়গায় আমার প্রশ্ন আছে।
গত ২২ নভেম্বর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশে স্কুল পর্যায়ে কমিটি করার নির্দেশনা দেওয়া হয়। ছাত্রলীগের এই সিদ্ধান্তে দেশের বিভিন্ন স্তরের মানুষ সমালোচনা করছেন। এরই মধ্যে ওবায়দুল কাদের স্কুলে ছাত্রলীগের কমিটি নিয়ে এ কথা বললেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সব কিছু ভিন্ন চোখে দেখা বিএনপির রোগ হয়ে… পরবর্তী সংবাদ ‘মুক্তিযোদ্ধাদের কবর অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে’

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads