ads

বুধবার , ২০ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক উৎপল দাসকে পাওয়া গেছে

খবর টি পড়েছেন : ১৫৫
সাংবাদিক উৎপল দাসকে পাওয়া গেছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ২ মাস ধরে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় উৎপলের সঙ্গে মোবাইলে তার বাবা চিত্তরঞ্জন দাসের কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উৎপলের সঙ্গে আমি এবং তার মায়ের কথা হয়েছে। সে আমাদের জানিয়েছে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় আছে।’ উৎপলের সঙ্গে তার সহকর্মী রাজীব আহাম্মদ ও রাজু হামিদসহ আরও কয়েকজনের কথা হয়েছে বলে তারা নিশ্চিত করেছেন।
রাজীব আহাম্মদ জানান, তিনি উৎপলের ব্যক্তিগত নম্বরে কথা বলেছেন। উৎপল এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে যাচ্ছেন। রাজু হামিদ বলেন, ‘আমার সঙ্গেও কথা হয়েছে। উৎপল বললো ভালো আছি। খুব স্বাভাবিক মনে হলো। আমাকে বললো বাড়ি যাচ্ছি, ফিরে এসে বিস্তারিত কথা হবে।’
রাত ১টার দিকে উৎপলকে ভুলতা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয় বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, ‘কে বা কারা মাইক্রোবাস থেকে আধুরিয়ায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে নামিয়ে দিয়ে গেছে। পরে ফিলিং স্টেশনের লোকজন ভুলতা ফাঁড়িতে ফোন করলে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে।’ উৎপল এখন পুলিশ হেফাজতে রয়েছেন জানিয়ে মোস্তাফিজুর বলেন, তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
গত ১০ অক্টোবর রাজধানী থেকে নিখোঁজ হন পূর্বপশ্চিম ডট নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল। গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস এবং পূর্বপশ্চিমের সম্পাদক খুজিস্তা নূরে নাহরীন। পুলিশের তথ্যনুযায়ী, তার সর্বশেষ অবস্থান ছিল ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায়। ১০ অক্টোবর বেলা একটা ৪৭ মিনিট থেকে তার ফোন বন্ধ থাকে। উৎপল নিখোঁজ হওয়ার পর থেকেই সাংবাদিকরা উৎপলের সন্ধানের দাবিতে রাজপথে নিয়মিত কর্মসূচি পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার আইনি নোটিশ পরবর্তী সংবাদ রাঙ্গামাটিতে শতাধিক বসতঘর পুড়ে ছাই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads