ads

বুধবার , ২০ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাঙ্গামাটিতে শতাধিক বসতঘর পুড়ে ছাই

খবর টি পড়েছেন : ৩৯০
রাঙ্গামাটিতে শতাধিক বসতঘর পুড়ে ছাই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : রাঙ্গামাটিতে আগুনে দোকানসহ শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার রাত আড়াইটার দিকে শহরের রিজার্ভ বাজারের ২ নম্বর পাথরঘাটা এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে ওই এলাকার একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাঙ্গামাটি সদর ও কাপ্তাই ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই ছয় দোকানসহ শতাধিক বসতঘর পুড়ে যায়।

Shamol Bangla Ads

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, রাঙ্গামাটি সদর ও কাপ্তাই ফায়ার সার্ভিসের ৫০ দমকলকর্মী প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ২০ ডিসেম্বর বুধবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কিন্তু তার আগেই দোকানসহ শতাধিক বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক উৎপল দাসকে পাওয়া গেছে পরবর্তী সংবাদ পবিত্র ফাতেহা ইয়াজদাহম ৩০ ডিসেম্বর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads