ads

মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের হাসপাতালগুলোতে এমসি বাণিজ্য বন্ধের দাবি সাংবাদিকদের

খবর টি পড়েছেন : ১৯২
শেরপুরের হাসপাতালগুলোতে এমসি বাণিজ্য বন্ধের দাবি সাংবাদিকদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ এবার শেরপুরে নবাগত সিভিল সার্জন ডাঃ রেজাউল করিমের কাছে জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসকদের এমসি বাণিজ্য বন্ধের দাবি তুলেছেন সাংবাদিকরা।
১৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আখতারুজ্জামান ওই দাবি উঠালে উপস্থিত সাংবাদিকরা দাবির প্রতি সরব হয়ে উঠেন। ওইসময় দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জু, জিএম আজফার বাবুল, দেবাশীষ সাহা রায়, শরিফুর রহমান, দেবাশীষ ভট্টাচার্য, মেরাজ উদ্দিন, আলমগীর হোসেন, আছাদুজ্জামান মোরাদ, জিএইচ হান্নান প্রমুখ।
সাংবাদিকরা অভিযোগ করে বলেন, জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দায়িত্বরত চিকিৎসক-কর্মকর্তাদের এমসি বা মেডিকেল সার্টিফিকেট বাণিজ্যের মাত্রা বেড়ে গেছে। এতে আঘাতে জখম ও আঘাতে মৃত্যুর পাশাপাশি ধর্ষণের মতো পাশবিক নির্যাতনের সঠিক সনদপত্র পাচ্ছেন না ভুক্তভুগীরা। একইসাথে হাসপাতালগুলোতে অফিস চলাকালীন সময়ে রিপ্রেজেন্টেটিভদের সাথে চিকিৎসকদের আড্ডা, আর আশেপাশের প্যাথলজিগুলোর কর্মকর্তা-কর্মচারীদের হাসপাতালে অবাধ বিচরণও বেড়েছে। অন্যদিকে কমে গেছে খোদ স্বাস্থ্য সেবা। এছাড়া কোন কোন হাসপাতালে বিসিএস ছাড়া অ্যাডহকের ভিত্তিতে নিয়োগ পাওয়া জুনিয়র চিকিৎসক দ্বারাও আরএমও’র দায়িত্ব পালন করানো হচ্ছে। ওইসব কর্মকা-ের সাথে এক শ্রেণির প্রভাবশালী রাজনৈতিক নেতারাও জড়িত। এতে জেলা স্বাস্থ্য বিভাগের সুনাম ক্ষুন্ন হচ্ছে। বিষয়গুলো নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দফায় দফায় প্রতিবেদন প্রকাশিত হলেও কোন কাজের কাজ হচ্ছে না। নড়ছে না উর্ধ্বতন কর্তৃপক্ষের টনক।
ওইসব অভিযোগের বিষয়ে সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, অভিযোগগুলো যোগদানের পর থেকেই নানাভাবে শোনার সুযোগ হয়েছে। তাই জেলা স্বাস্থ্য বিভাগের মর্যাদা রক্ষার পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবাসহ সঠিক মেডিকেল সার্টিফিকেট প্রদানের জন্য ইতোমধ্যেই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। এরপরও কারও দ্বারা সেরকম কিছু হয়ে থাকলে প্রমাণ সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্বাস্থ্য বিভাগসহ মাঠ পর্যায়ের যেকোন সমস্যা নিয়ে তার সাথে কথা বলার পরামর্শ দিয়ে দায়িত্বশীলতার স্বার্থে সাদাকে সাদা ও কালোকে কালো বলতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলেন শেরপুরের ডলি পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ ৯১ শতক…

সর্বশেষ - অনিয়ম-দুর্নীতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads