ads

সোমবার , ১৮ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন বছরে ৩৫ কোটি ৪২ লাখ পাঠ্যবই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫১
নতুন বছরে ৩৫ কোটি ৪২ লাখ পাঠ্যবই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ১৬২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসব বই ছাপার কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রবিবার রাজধানীর ডেমরার মাতুয়াইলে ব্রাইট ও আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের জানুয়ারির প্রথমদিন সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের এসব নতুন বই তুলে দেয়া হবে।
গত বছরের তুলনায় এ বছর ১০ লাখ ৭০ হাজার বই বেশী ছাপানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে ৯৭ শতাংশ অর্থাৎ ৩৪ কোটিরও বেশি বই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে গেছে। চলতি সপ্তাহের মধ্যে বাকি বইও পৌঁছে যাবে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার আজিমপুর গর্ভনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০১৮ সালের পহেলা জানুয়ারি বিনামূল্যে বই বিতরণের জন্য পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হবে। সেখানে থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যবই বিতরণের কার্যক্রম শুরু করা হবে। এর আগে আগামী ৩০ ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতে ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানোর জন্য ইতোমধ্যে কাজ শেষ করা হয়েছে। এ বছর নবম-দশম শ্রেণিতে ১২টি সুখপাঠ্য বই দেয়া হবে। সম্পূর্ণ কালারফুল ও উন্নত মানের কাগজে এসব বই ছাপা হয়েছে। সেসব বইয়ের ছবি দেখে ও পড়ে শিক্ষার্থীরা আনন্দ পাবে বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কিছু সংখ্যক শিক্ষক জড়িত রয়েছেন। তারা টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে দেয়।
তিনি বলেন, বিজি প্রেস থেকে শুরু করে জেলা প্রশাসক ও থানা নির্বাহী কর্মকর্তা পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁস হয় না। যেদিন পরীক্ষা শুরু হবে, এর কিছুক্ষণ আগে শিক্ষকদের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে। এ ধরনের শিক্ষকদের নৈতিক মূল্যবোধের অভাব রয়েছে। দেশ ও জাতির স্বার্থে এর থেকে তাদের বেড়িয়ে আসতে হবে।
বিনামূলের পাঠ্যপুস্তক খোলা বাজারে বিক্রি হচ্ছে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘এ ধরনের সুনির্দিষ্ট তথ্য আমাদের জানা নেই। তবে অনেক প্রেস এটা করে থাকে বলে শুনেছি। এ ব্যাপারে নীতিমালা হচ্ছে, খসড়া আইনও প্রস্তুত করা হয়েছে। আইনের মাধ্যমেই এ ধরনের অভিযোগের সমাধান করা হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব মুফাদ আহমেদ চৌধুরী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছায়েদুল হকের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী সংবাদ মহিউদ্দিনের কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads