ads

সোমবার , ১১ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে টাকার ভাগবাটোয়ারা নিয়ে বন্ধুকে হত্যা

খবর টি পড়েছেন : ১৫৩
ময়মনসিংহে টাকার ভাগবাটোয়ারা নিয়ে বন্ধুকে হত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহে টাকার ভাগবাটোয়ারা নিয়ে এক বাসের হেলপারকে কিরিচ মেরে হত্যার অভিযোগ উঠেছে। ১০ ডিসেম্বর রবিবার রাতে শহরের মাসকান্দা বাসস্ট্যান্ডে ওই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহাবুদ্দিন (২৬)। তাঁর বাড়ি শহরের বলাশপুর নয়াপাড়া এলাকায়। এদিকে ওই ঘটনার জেরে সোমবার সকালে স্থানীয় হামলাকারী বন্ধু জুয়েলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে নিহতের বিক্ষুব্ধ স্বজনরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক সোমবার বিকেলে জানান, মামলার প্রস্তুতি চলছে। ব্যবহৃত ছুড়াটি উদ্ধার করা হয়েছে। জুয়েলকে গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ ।
নিহতের স্বজন আইয়ুব আলীর ভাষ্য, বাসের হেলপার শাহাবুদ্দিন ও তাঁর কয়েক বন্ধু রাতের বেলায় মাসকান্দা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড বাসে যাত্রী উঠিয়ে টাকা রোজগার করত। গত রবিবার রাতে শাহাবুদ্দিন একাই বাসে যাত্রী ওঠায়। সেই টাকার ভাগ দাবি করে জুয়েল নামের একজন। টাকার ভাগবাটোয়ারা নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহাবুদ্দিনের বুকে কিরিচ দিয়ে আঘাত করেন জুয়েল। পরে আহত অবস্থায় শাহাবুদ্দিনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা-জনতার বিজয় শোভাযাত্রা পরবর্তী সংবাদ পাসপোর্টের মতো সনদ-পরিচয়পত্র পাবেন মুক্তিযোদ্ধারা : মুক্তিযুদ্ধ বিষয়ক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads